ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসতে সরাসরি অস্বীকৃতি লেবানন প্রেসিডেন্টের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব এবং দুই নেতার মধ্যে ঐতিহাসিক আলোচনার সম্ভাবনা তৈরি হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসতে সাফ মানা করে দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। লেবাননের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে।

ওই কর্মকর্তা জানিয়েছেন, বৈরুত এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত নয় বলে ওয়াশিংটনকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। লেবাননের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি স্থায়ী ও আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর না হওয়া পর্যন্ত তারা আর কোনো আলোচনায় অংশ নেবে না।

এদিকে, সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে আলোচনার জন্য বুধবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা একটি বিশেষ বৈঠকে মিলিত হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং সীমান্ত সংঘাতের মধ্যে লেবাননের প্রেসিডেন্টের এমন কঠোর অবস্থান কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাইপ-১ ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়ার দাবি অধ্যাপক ডা. এ কে আজাদ খানের

নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসতে সরাসরি অস্বীকৃতি লেবানন প্রেসিডেন্টের

আপডেট সময় : ১০:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬