ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সরকারি শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, সরকারি দপ্তরে বিদ্যমান শূন্যপদ পূরণের লক্ষ্যে ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, এই পরিকল্পনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি শূন্যপদ ছয় মাসের মধ্যে, ৪ হাজার ৪৫৯টি পদ এক বছরের মধ্যে এবং ৩ হাজার ১১০টি পদ পাঁচ বছরের মধ্যে পূরণ করা হবে। এছাড়াও, অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ কার্যক্রমের সর্বশেষ তথ্য সংগ্রহ এবং শূন্যপদ পূরণের অগ্রগতি জানতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

সরকারি কর্মচারীদের হালনাগাদ তথ্য অনুযায়ী, সর্বশেষ স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৪ অনুসারে দেশে মোট শূন্যপদ রয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এর মধ্যে ১ম থেকে ৯ম গ্রেডে ৬৮,৮৮৪টি, ১০ম থেকে ১২তম গ্রেডে ১,২৯,১৬৬টি, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১,৪৬,৭৯৯টি এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে ১,১৫,২৩৫টি পদ খালি রয়েছে। এছাড়াও, অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক পদ রয়েছে ৮,১৩৬টি। সরকার স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে প্রায় ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার কমিশনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

সরকারি শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:৫১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬