আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নাগরিক পার্টি-এনসিপির সমর্থিত ৩ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ তথা ‘সবুজ প্যানেল’ থেকে মনোনয়ন লাভ করেছেন। মূলত একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আধুনিক আইনজীবী সমিতি গড়ার লক্ষ্য নিয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
নির্বাচনে এনসিপির মনোনীত প্রার্থীরা হলেন—সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মো. মেহেদী হাসান ভুঁইয়া এবং সদস্য পদে বেলাল হোসাইন ও মো. মহসীন রেজা। এনসিপির আইনজীবী সংগঠন ‘ন্যাশনাল অ্যালায়েন্স’ (এনএলএ)-এর এই নেতাদের বিজয়ী করতে সাধারণ আইনজীবীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আইনজীবীদের অধিকার রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে এই প্যানেলটি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।
রিপোর্টারের নাম 





















