ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিতে ১৮৮টি প্লাজা ও কর্মকর্তাদের পুরস্কার প্রদান

২০২৫ সালে দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে অসামান্য ব্যবসায়িক সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে ১৮৮টি প্লাজা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। পণ্য বিক্রয়, মুনাফা এবং বাজার সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় দেশব্যাপী বিভিন্ন জোনের ১৬০টি প্লাজাকে এই সম্মাননা দেওয়া হয়। এছাড়া প্লাজা নেটওয়ার্কের ২৮ জন চৌকস কর্মকর্তাকে ‘বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

রাজধানীর একটি করপোরেট অফিসে আয়োজিত ‘প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত শীর্ষ কর্মকর্তারা বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যবসায়িক প্রবৃদ্ধি বজায় রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন কৌশলগত দিক-নির্দেশনা প্রদান করেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ইলেকট্রনিক্স বাজারে মার্কেট শেয়ার বৃদ্ধিতে প্লাজা নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিক্রয় বৃদ্ধির পাশাপাশি গ্রাহক সেবার মান উন্নয়নে নতুন নতুন উদ্ভাবনী কৌশল অবলম্বনের ওপরও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ কর্মকর্তা অংশগ্রহণ করেন, যা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিতে ১৮৮টি প্লাজা ও কর্মকর্তাদের পুরস্কার প্রদান

আপডেট সময় : ০৬:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬