ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

দেশের অটোমোটিভ খাতের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’ আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই আয়োজন চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।

এবারের আয়োজনে একই সঙ্গে ১৯তম ঢাকা মোটর শো, ১০ম ঢাকা বাইক শো, ৯ম ঢাকা অটো পার্টস শো, ৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো এবং ৩য় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। মেলায় জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি ও যুক্তরাজ্যসহ ১০টি দেশের অন্তত ৭০টি কোম্পানি অংশগ্রহণ করছে।

প্রদর্শনীতে বিশ্বের নামী সব ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি, মোটরসাইকেল ও বাণিজ্যিক যান প্রদর্শিত হবে। এর পাশাপাশি আধুনিক প্রযুক্তির বৈদ্যুতিক যানবাহন বা ইভি এবং মোটর পার্টস প্রদর্শনের জন্য পৃথক গ্যালারি থাকবে। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং পরিবেশবান্ধব যানের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এবারের প্রদর্শনীতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

আপডেট সময় : ০৬:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬