ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আধুনিক ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি একটি নতুন ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালু করেছে। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই বুথটির উদ্বোধন করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তাদের ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বার্ন ইনস্টিটিউটের মতো একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে এই বুথ স্থাপনের ফলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগী ও তাদের স্বজনরা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা পাবেন। এর মাধ্যমে তারা সহজেই নগদ টাকা জমা ও উত্তোলনসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন, যা তাদের মূল্যবান সময় সাশ্রয় করবে এবং আর্থিক লেনদেনকে নিরাপদ করবে।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, হাসপাতাল প্রাঙ্গণে এই ধরনের ব্যাংকিং সুবিধা চালু হওয়ায় চিকিৎসা সেবার পরিবেশ আরও আধুনিক হবে। বিশেষ করে জরুরি প্রয়োজনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে রোগী ও তাদের স্বজনদের যে ভোগান্তি পোহাতে হতো, তা অনেকাংশেই লাঘব হবে। আধুনিক এই ব্যাংকিং সেবা সংশ্লিষ্ট সকলের জন্য সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আপডেট সময় : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬