ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় ঝরল দুই ভাইয়ের প্রাণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তরিকুল ইসলামের ছেলে সিহাব হোসেন (১৯) ও সোয়াদ হোসেন (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি অজ্ঞাত ড্রাম ট্রাক ওই এলাকায় তিন পথচারীকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। এ ঘটনায় মোহাম্মদ হোসেন (১০) নামে আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলওয়ের বিজ্ঞাপনে একক নিয়ন্ত্রণের আবেদন: আইনি জটিলতার শঙ্কা

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় ঝরল দুই ভাইয়ের প্রাণ

আপডেট সময় : ১০:৪২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬