ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

গফরগাঁওয়ে বিএনপির সাবেক এমপির বাড়িতে দুঃসাহসিক চুরি, মালামাল লুট

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম ফজলুর রহমান সুলতানের পৈতৃক নিবাসে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত শেষ রাতে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কাচারী রোড এলাকায় এই ঘটনাটি ঘটে। বাড়ির সদস্যরা উপস্থিত না থাকার সুযোগে দুর্বৃত্তরা প্রধান ফটকের তিনটি তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং একটি টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়।

স্থানীয়রা জানান, এই ঐতিহ্যবাহী বাড়িটি দীর্ঘকাল ধরে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। সকালে চুরির বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। সাবেক এমপির ছেলে মুশফিকুর রহমান জানান, শত বছরের ইতিহাসে এই বাড়িতে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে বর্ণিল আয়োজনে বর্ষবরণ: সংস্কৃতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয়

গফরগাঁওয়ে বিএনপির সাবেক এমপির বাড়িতে দুঃসাহসিক চুরি, মালামাল লুট

আপডেট সময় : ১১:৩৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬