ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সম্প্রীতির বার্তা দিয়ে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকার রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উৎসবমুখর অনুষ্ঠান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার বিকেলে আয়োজিত এই শোভাযাত্রা থেকে দলটির নেতা-কর্মীরা দেশজুড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। ঢাকের বাদ্য আর উৎসবের আমেজে প্রায় ৩৫ মিনিটব্যাপী এই কর্মসূচিটি রাজধানীর বাংলামোটর ও এর আশপাশের এলাকায় অনুষ্ঠিত হয়।

এদিন দুপুর থেকেই বাংলামোটরের নেভি গলি এলাকায় এনসিপির সাংস্কৃতিক সেলের উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় ঐতিহ্যবাহী বায়োস্কোপ, মাটির তৈরি তৈজসপত্র এবং দেশীয় খাবারের স্টলগুলোতে উৎসবপ্রিয় মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বিকেল পৌনে চারটার দিকে শুরু হওয়া শোভাযাত্রাটি শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রার সম্মুখভাগে ছিলেন দলের নারী নেত্রীরা, যাদের পরনে ছিল লাল-সাদা শাড়ি ও হাতে ছিল ঐতিহ্যবাহী কুলা। পুরুষ কর্মীরা শুভ্র পাঞ্জাবি ও মাথায় গামছা বেঁধে উৎসবে অংশ নেন।

শোভাযাত্রায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে স্বাধীন বাংলাদেশে সম্প্রীতি বজায় রাখা এবং বিভেদ ভুলে নতুন দিনের পথে এগিয়ে যাওয়ার স্লোগান ফুটে ওঠে। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দলটির পক্ষ থেকে আগামীতে রাষ্ট্র গঠনের লড়াইয়ে দেশবাসীকে পাশে থাকারও আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

সম্প্রীতির বার্তা দিয়ে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

আপডেট সময় : ১০:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬