পুরানো বছরের গ্লানি মুছে নতুন স্বপ্ন আর উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিয়েছে জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’। মঙ্গলবার রাজধানীর রমনা পার্ক ও জাতীয় প্রেসক্লাব এলাকায় দিনব্যাপী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
সকালে জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রাটি রমনা পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী জাতীয় পতাকা, নাটাই-ঘুড়ি, হাতপাখা, চরকি এবং কৃষকের কাস্তে-কোদালসহ বাঙালির লোকজ অনুষঙ্গ প্রদর্শন করেন। এই আয়োজনে বিভিন্ন সংসদ সদস্য, বরেণ্য সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক গান, জারি-সারি, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ এবং গম্ভীরাসহ নানা ঐতিহ্যবাহী পরিবেশনা। দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসবে রাজধানীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা তাদের সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন।
রিপোর্টারের নাম 






















