ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সাথে ছাত্রদল নেতার নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক উৎসবের আয়োজন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। মঙ্গলবার বিকেলে রাজধানীর প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনটির মূল লক্ষ্য ছিল এতিম, দৃষ্টিপ্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের নতুন বছরের উৎসবে শামিল করা। অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল সাংস্কৃতিক পরিবেশনা এবং বাঙালির ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থা। উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের নেতাকর্মীরা শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন।

কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, পহেলা বৈশাখ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সামাজিক সংহতির প্রতীক। দেশীয় সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এমন আয়োজন সমাজের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুবিধা দিতে ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সাথে ছাত্রদল নেতার নববর্ষ উদযাপন

আপডেট সময় : ০১:৪৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬