ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) চকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেবের কাছে তার কার্যালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিক সমাজ এখনও যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। প্রতি বছরের মতো এবারও ১-৭ মে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে বলে ফোরামের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়। স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) চকরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দসহ চকরিয়ায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় ব্যয় সংকোচনের কঠোর পথে সরকার, ৯ খাতে খরচ কমানোর নির্দেশ

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ

আপডেট সময় : ০১:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬