ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ছেঁড়া-ফাটা নোট গ্রহণ ও বিনিময়: ব্যাংকগুলোকে কঠোর বার্তা বাংলাদেশ ব্যাংকের

জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করতে দেশের সব তফসিলি ব্যাংককে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং এর বিনিময়ে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি জারি করা এক পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের ভোগান্তি কমাতে ব্যাংকগুলোর সব শাখাকে বিধি মোতাবেক এই সেবা নিয়মিতভাবে প্রদান করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, পূর্ববর্তী নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনো ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের আধিক্য পরিলক্ষিত হচ্ছে, যা সাধারণ লেনদেনে সমস্যা তৈরি করছে। এই পরিস্থিতি মোকাবেলায় ‘পরিচ্ছন্ন নোট নীতিমালা’ বাস্তবায়নের লক্ষ্যে ব্যাংকগুলোকে জনসাধারণের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের ক্ষতিগ্রস্ত নোট, বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের নোটগুলো বিশেষ কাউন্টারের মাধ্যমে গ্রহণ করে তাৎক্ষণিকভাবে নতুন নোটের মাধ্যমে বিনিময় করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, কোনো ব্যাংকের কোনো শাখা এ ধরনের সেবা প্রদানে অনীহা দেখালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সকল ব্যাংককে যথাযথভাবে এটি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

ছেঁড়া-ফাটা নোট গ্রহণ ও বিনিময়: ব্যাংকগুলোকে কঠোর বার্তা বাংলাদেশ ব্যাংকের

আপডেট সময় : ০১:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬