প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শেখ জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে ভারত মেডিকেল ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করতে সম্মত হয়েছে। সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
এছাড়াও, তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বলেন যে, তাকে দেশে ফেরানোর জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। অন্যদিকে, হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান যে, তাদের দেশে আনার প্রক্রিয়া বর্তমানে চলছে।
রিপোর্টারের নাম 






















