দেশের নতুন সরকারপ্রধানের জন্য আন্তর্জাতিক মানের সব নিরাপত্তা সুবিধা সংবলিত একটি স্থায়ী বাসভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আধুনিক বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনায়কদের আবাসের আদলে তৈরি হতে যাওয়া এই বাসভবনে মাটির নিচে থাকবে শক্তিশালী বাংকার এবং বিশেষ সুড়ঙ্গ বা টানেল। মূলত বহিঃশত্রুর আক্রমণ থেকে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতেই এই বিশেষ নকশা প্রণয়ন করা হচ্ছে।
গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’কে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করলেও প্রধানমন্ত্রীর জন্য স্থায়ী কোনো আবাসের ব্যবস্থা ছিল না। বর্তমানে সরকারপ্রধানের কার্যক্রম অস্থায়ীভাবে পরিচালিত হলেও দীর্ঘমেয়াদী প্রশাসনিক ও নিরাপত্তা সুবিধার কথা বিবেচনা করে নতুন এই স্থাপনা নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় এবং জাতীয় সংসদ ভবনের কাছাকাছি কোনো সুবিধাজনক স্থানে এই বাসভবনটি নির্মিত হবে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের সব সুযোগ-সুবিধা এখানে রাখা হবে। ইতোমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায়ের মধ্যে এই প্রকল্পের নকশা ও স্থান নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে।
রিপোর্টারের নাম 























