ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈনসহ ৭ জন গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ লাখ টাকা দাবির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ।

সোমবার বাংলা নববর্ষ উপলক্ষে র‍্যাবের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে রমনা পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। র‍্যাবের ডিজি বলেন, অভিযুক্ত মঈন উদ্দিন চাঁদাবাজির জন্য ৫ লাখ টাকা দাবি করেছিলেন এবং তা না দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে হুমকি দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিলেন।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মঈন উদ্দিন ছাড়াও গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন সুমন, লিটন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. স্বপন কাজী এবং মো. শাওন হোসেন। এই চক্রটি সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করত বলে অভিযোগ উঠেছে।

ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডা. কামরুল ইসলামের এই হাসপাতালে মঈন উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজেও মঈন উদ্দিনকে দলবল নিয়ে হাসপাতালে প্রবেশ করে যুবদলের নাম ব্যবহার করে হুমকি দিতে দেখা গেছে। উল্লেখ্য, ডা. কামরুল ইসলাম দেশের একজন স্বনামধন্য চিকিৎসক, যিনি ২ হাজারের বেশি মানুষকে বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করিয়েছেন এবং মানবসেবায় অসামান্য অবদানের জন্য ২০২২ সালে স্বাধীনতা পদক লাভ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে ২২ দেশের সম্মিলিত নিন্দা, অবিলম্বে বন্ধের আহ্বান

হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈনসহ ৭ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬