মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪৩ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, ভারতের একাধিক অঞ্চলে কম্পন অনুভূত

  • হালনাগাদ সময় : ১১:৪৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নেপালের পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের ফলে নেপালের পাশাপাশি ভারতের বিহার, মেঘালয় ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) বরাত দিয়ে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের পূর্বাঞ্চলে সিকিম সীমান্তসংলগ্ন হিমালয় এলাকায়। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হওয়ায় আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পর ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। নেপাল ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, ভূতাত্ত্বিকভাবে নেপাল ও ভারতের হিমালয়সংলগ্ন অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস

24 November 2026

জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ সামিরা খান মাহি, মিস ইউনিভার্স ফাইনালের আগের মহড়ায় অনুপস্থিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, ভারতের একাধিক অঞ্চলে কম্পন অনুভূত

হালনাগাদ সময় : ১১:৪৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬