জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা নাশকতার মামলায় পুতুল রাণী (৩২) নামে এক কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে পৌর শহরের কিংজাল্লা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার পুতুল রাণী ইসলামপুর উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং বাজারীপাড়া এলাকার মৃত সাদাফলের মেয়ে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ফজলু মিয়ার দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের ১৩ নম্বর মামলার আসামি পুতুল রাণী। দুপুরে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

























