মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৬ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার তরুণীর সাত দিনের রিমান্ড চায় পুলিশ

  • হালনাগাদ সময় : ০৬:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া জেরিকা তাসনীম দিশাকে (১৯) সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

রোববার মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে এই রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়, শনিবার গভীর রাতে রাজধানীর কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, নিখোঁজ হওয়ার আগে গত ২৭ অক্টোবর নিহত তাহসিফের সঙ্গে উত্তরার একটি রেস্তোরাঁ ও বিভিন্ন স্থানে অবস্থান করেছিলেন তিনি। এছাড়া এ মামলার অপর রিমান্ডপ্রাপ্ত আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গেও দিশার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। নিহত তাহসিফের কল রেকর্ড অনুযায়ী ঘটনার আগমুহূর্তেও দিশার সঙ্গে একাধিকবার ফোনালাপের প্রমাণ মিলেছে।

তদন্ত কর্মকর্তার মতে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, অন্য জড়িতদের শনাক্ত এবং অপর আসামির তথ্যের সঙ্গে সত্যতা যাচাইয়ের জন্য দিশাকে হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। উল্লেখ্য, নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হ্যালোইনে শ্রীদেবীর কালজয়ী ‘নাগিন’ রূপে হাজির হলেন জাহ্নবী

01 November 2026

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ তিন মেট্রো স্টেশন, গঠিত হলো মজুরি বোর্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার তরুণীর সাত দিনের রিমান্ড চায় পুলিশ

হালনাগাদ সময় : ০৬:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬