মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১২ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই চেষ্টা ও হামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৮

  • হালনাগাদ সময় : ০৬:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে পুলিশ হেফাজত থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্তসহ আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০), তাঁর বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৬), মা শাম্মী আক্তার পলি (৩৮), ভাই দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল (২০) ও বোন সাবরিনা চৌধুরী রূপকথা (১৬)। এছাড়া তাঁদের সহযোগী ইফাত আলম রাবিদ (২১), কাওছার আহমদ সোহাগ (২১) ও তাকবির রহমান তানহিরকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার মামলার আসামি হিসেবে প্রিন্সকে গ্রেপ্তার করার পর অসুস্থতার কারণে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসার সুযোগে আসামির স্বজন ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর পরিকল্পিত আক্রমণ চালায় এবং প্রিন্সকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পুলিশ সদস্যরা আহত হন।

এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় সরকারি কাজে বাধা ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হ্যালোইনে শ্রীদেবীর কালজয়ী ‘নাগিন’ রূপে হাজির হলেন জাহ্নবী

01 November 2026

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ তিন মেট্রো স্টেশন, গঠিত হলো মজুরি বোর্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুনামগঞ্জে পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই চেষ্টা ও হামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৮

হালনাগাদ সময় : ০৬:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬