মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪৫ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নেত্রকোনায় ২০ লাখ টাকার ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০৫:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিশ লক্ষ টাকার ৪৯২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আল-আমিন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বুধবার দুপুর আড়াইটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পশ্চিম তালদিঘী গ্রামের লাল মিয়ার চায়ের দোকানের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে আল-আমিনকে আটক করা হয়। অভিযানে তাঁর কাছ থেকে ১০টি প্লাস্টিকের ব্যাগে রাখা ৪৯২ বোতল ভারতীয় তৈরি সিরাপ জব্দ করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৪৯ হাজার ২০০ মিলিলিটার সিরাপ রয়েছে। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা এসিই মিনি পিকআপ, দুটি চাবি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জব্দ করা আলামতের অবৈধ বাজারমূল্য ২০ লাখ ৭৮ হাজার টাকা। আটক আল-আমিন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারাকান্দা গ্রামের মনির উদ্দিন ও রোকেয়া খাতুনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক নাজমুল হুদা বাদী হয়ে ময়মনসিংহের তারাকান্দা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আট বছর পর সাফ ফুটবল টুর্নামেন্ট: বাংলাদেশ কি প্রস্তুত?

04 November 2026

সাভারে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: পুড়ল ওসির গাড়ি, আহত অর্ধশতাধিক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নেত্রকোনায় ২০ লাখ টাকার ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০৫:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬