মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৫৩ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০২

  • হালনাগাদ সময় : ০৫:২৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৪০২ জন। বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩২৫ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৪ হাজার ১৪৮ জনে।

একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৭ জন। এর মাধ্যমে ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ১৫০ জনে। এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট দুই লাখ আট হাজার ৬৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চিকিৎসাসেবা নিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৯৯ হাজার ৮৯৪ জন। এ পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৬৪ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। তবে শেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আট বছর পর সাফ ফুটবল টুর্নামেন্ট: বাংলাদেশ কি প্রস্তুত?

04 November 2026

সাভারে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: পুড়ল ওসির গাড়ি, আহত অর্ধশতাধিক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০২

হালনাগাদ সময় : ০৫:২৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬