মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৪ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের প্রথম বৈঠক আজ

  • হালনাগাদ সময় : ১১:১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

তৈরি পোশাক খাতের চলমান অসন্তোষ নিরসন ও নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্রুত কার্যকর সিদ্ধান্ত ও তার বাস্তবায়নের লক্ষ্য নিয়ে গঠিত এই বোর্ডের প্রথম বৈঠককে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে।

মন্ত্রণালয় ও পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ সূত্রে জানা গেছে, ছয় সদস্যের এই বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম প্রথম সভার মধ্য দিয়েই শুরু হচ্ছে। এতে শ্রমিকদের দাবিকৃত মজুরি বৃদ্ধি, মালিকপক্ষের সক্ষমতা ও শিল্পের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছয় সদস্যের এই নতুন মজুরি বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারির বিষয়টি ঘোষণা করেছিলেন।

বর্তমানে পোশাক শিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম, ঘরভাড়া ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছেন।

ইতোমধ্যে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান চলমান শ্রমিক বিক্ষোভ পরিহার করে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জানান, কারখানা সচল রেখে শিল্পের স্বার্থেই দ্রুত নতুন মজুরি কাঠামো চূড়ান্তে সহায়ক ভূমিকা পালন করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

04 November 2026

বিগ ব্যাশ মাঠে গড়ানোর আগেই মুস্তাফিজকে ঘিরে এমসিজিতে বিশেষ আয়োজন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের প্রথম বৈঠক আজ

হালনাগাদ সময় : ১১:১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬