মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৫৪ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আইন পেশা ছেড়ে কেন অভিনয়ে থিতু হলেন, জানালেন সিয়াম

  • হালনাগাদ সময় : ০৫:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পেশাগতভাবে আইন চর্চা ছেড়ে পুরোদস্তুর অভিনয়ে মনোযোগী হয়েছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, হৃদয়ের টানেই অন্য পেশার সমঝতা করে তিনি অভিনয়কে বেছে নিয়েছেন। তবে অর্জিত আইনি শিক্ষা চরিত্র ফুটিয়ে তুলতে এবং মানুষের মনস্তত্ব বুঝতে বেশ সাহায্য করে বলে মনে করেন তিনি।

অভিনয় জীবনের শুরুর অনিশ্চয়তা নিয়ে সিয়াম বলেন, ‘শুরুর দিকে ভবিষ্যৎ অনিশ্চয়তা ও পারিবারিক দায়িত্ব নিয়ে খানিকটা মানসিক চাপ ছিল। তবে কাজের প্রতি সবসময় সৎ থেকেছি। জীবন উপভোগ করাটাই আমার কাছে মূখ্য। এই যাত্রায় স্ত্রীর অব্যাহত মানসিক সমর্থন সিদ্ধান্ত নেওয়া সহজ করেছে।’

কেবল উৎসব কেন্দ্র করে ছবি মুক্তির সংস্কৃতির সমালোচনা করে সিয়াম বলেন, ‘শুধু ঈদ কেন্দ্র করে সিনেমা মুক্তির মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। বছরজুড়ে নিয়মিত সিনেমা মুক্তির পরিবেশ তৈরি করা দরকার। ভালো গল্প ও মানসম্পন্ন কাজ হলে দর্শক তা গ্রহণ করে। সেই সঙ্গে সঠিক বিপণন ও প্রচারণার দিকেও প্রযোজকদের মনোযোগ দেওয়া উচিত।’

উল্লেখ্য, সিয়ামকে সর্বশেষ দেখা গেছে ‘রাক্ষস’ সিনেমায়। বর্তমানে তিনি রায়হান রাফী পরিচালিত থ্রিলার চলচ্চিত্র ‘আন্ধার’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাটি ২০২৭ সালের ২৬ মার্চ বিশ্বজুড়ে পেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আট বছর পর সাফ ফুটবল টুর্নামেন্ট: বাংলাদেশ কি প্রস্তুত?

04 November 2026

সাভারে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: পুড়ল ওসির গাড়ি, আহত অর্ধশতাধিক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আইন পেশা ছেড়ে কেন অভিনয়ে থিতু হলেন, জানালেন সিয়াম

হালনাগাদ সময় : ০৫:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬