মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪৯ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান

  • হালনাগাদ সময় : ০২:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, ১ ডিসেম্বর থেকেই নতুন কাঠামো কার্যকর করতে সবপক্ষ নীতিগতভাবে একমত হয়েছে। এর ফলে আগামী জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বর্ধিত অর্থ পাবেন শ্রমিকরা।

বুধবার সচিবালয়ে তৈরি পোশাক খাতের জন্য গঠিত নতুন গার্মেন্টস শ্রমিক নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এর আগে তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ নিরসনে ৬ সদস্যের এই মজুরি বোর্ড গঠন করে সরকার, যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

উল্লেখ্য, বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রথমে শেখ আশফাকুর রহমানকে দায়িত্ব দেওয়া হলেও পরবর্তীতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলি করে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নতুন চেয়ারম্যান করা হয়। বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব রয়েছেন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বিজিআইডব্লিউএফের সাধারণ সম্পাদক বাবুল আখতার। এছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

মজুরি বোর্ডের এই কমিটি সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ চূড়ান্ত করবে। সেই সুপারিশের আলোকেই সরকার নতুন মজুরি কাঠামোর গেজেট প্রকাশ করবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

04 November 2026

আমার নাম ব্যালটে ছিল না বলেই রিপাবলিকানরা হেরেছে: ট্রাম্প

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান

হালনাগাদ সময় : ০২:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬