মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৫৬ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দ্বিগুণের বেশি বাড়ানো হচ্ছে সরকারি এলপি গ্যাসের দাম

  • হালনাগাদ সময় : ১০:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সরকারি এলপি গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি বাড়িয়ে বেসরকারি খাতের দরের কাছাকাছি নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যেকোনো সময় বিইআরসি থেকে এ সংক্রান্ত নতুন মূল্যহার ঘোষণা হতে পারে বলে জানা গেছে।

বর্তমানে সরকারি রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের ১২.৫ কেজির সিলিন্ডারের নির্ধারিত দর ৭৭৬.৯৩ টাকা। নতুন প্রস্তাবে এটি বাড়িয়ে প্রায় ১৯০০ টাকার কাছাকাছি নেওয়া হতে পারে। বাজারে সরকারি ও বেসরকারি এলপিজির মধ্যে অস্বাভাবিক মূল্য ব্যবধান থাকায় কৃত্রিম সংকট ও কালোবাজারির সুযোগ সৃষ্টি হচ্ছিল। এ বৈষম্য দূর করতেই দাম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিইআরসি সূত্রে জানা যায়, বাড়তি দর থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ নিয়ে ‘এলপিজি উন্নয়ন তহবিল’ গঠন করা হতে পারে। বিইআরসির টেকনিক্যাল কমিটি এবং ভোক্তা অধিকার সংগঠনগুলোও বাজারের স্থিতিশীলতার স্বার্থে এই সমন্বয়ের পক্ষে মতামত দিয়েছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দ্বিগুণের বেশি বাড়ানো হচ্ছে সরকারি এলপি গ্যাসের দাম

হালনাগাদ সময় : ১০:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬