মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০১ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশের বাজারে হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন সংস্করণ আনল রয়্যাল এনফিল্ড

  • হালনাগাদ সময় : ০৫:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য বিশ্বখ্যাত ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড তাদের লাইনআপে যুক্ত করেছে নতুন মডেল। জনপ্রিয় হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় রূপ এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন সংস্করণ আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। নতুন এসব মডেলে যুক্ত করা হয়েছে আকর্ষণীয় রঙের পাশাপাশি আধুনিক সব প্রযুক্তিগত ফিচার।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর এক অনুষ্ঠানে মডেলগুলো জনসমক্ষে আনা হয়। ২৫০ থেকে ৭৫০ সিসি সেগমেন্টের শীর্ষস্থানীয় এই ব্র্যান্ডটি বাংলাদেশের স্থানীয় প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস লিমিটেডের মাধ্যমে মোটরসাইকেলগুলো সরবরাহ করবে। নতুন হান্টার ৩৫০ মডেলটি রেবেল ব্লু, ড্যাপার গ্রে, লন্ডন রেড, টোকিও ব্ল্যাক, রিও হোয়াইট, গ্রাফাইট গ্রে, মুনশট হোয়াইট এবং মুম্বাই ইয়েলো—এই আটটি ভিন্ন রঙে পাওয়া যাবে।

হান্টার ৩৫০ মডেলে দেওয়া হয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, এলইডি হেডলাইট এবং টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিং সুবিধা। শহরের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করতে এতে রয়েছে উন্নত সাসপেনশন ও আরামদায়ক আসন। অন্যদিকে ক্ল্যাসিক ৩৫০-এর ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে আনা হয়েছে গান গ্রে, মেডালিয়ন ব্রোঞ্জ ও এমারেল্ড গ্রিন—এই তিনটি রঙের বৈচিত্র্য। এতেও স্লিপার ক্লাচ ও ইউএসবি চার্জিং পোর্ট সংযুক্ত রয়েছে।

নতুন মোটরসাইকেল উন্মোচনকালে ইফাদ মোটরস লিমিটেডের ভাইস চেয়ারম্যান জনাব তাসকিন আহমেদ সন্তোষ প্রকাশ করে জানান, বাংলাদেশের বাজারে রাইডারদের ভিন্ন ভিন্ন পছন্দ এবং প্রত্যাশা পূরণে বিশ্বমানের এ নতুন মডেলগুলো দারুণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হ্যালোইনে শ্রীদেবীর কালজয়ী ‘নাগিন’ রূপে হাজির হলেন জাহ্নবী

01 November 2026

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ তিন মেট্রো স্টেশন, গঠিত হলো মজুরি বোর্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশের বাজারে হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন সংস্করণ আনল রয়্যাল এনফিল্ড

হালনাগাদ সময় : ০৫:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬