মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২৭ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

  • হালনাগাদ সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে মিরপুর-১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে শ্রমিকেরা সড়ক অবরোধ শুরু করেন। পরবর্তীতে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে এলে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

পরিস্থিতি সম্পর্কে পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, সকাল থেকেই শ্রমিকেরা মিরপুরের বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে শ্রম মন্ত্রণালয় ইতিমধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও শ্রমিকেরা তাঁদের ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। এর আগে শনিবারও একই দাবিতে দিনভর মিরপুরের বিভিন্ন এলাকা অবরোধ, ভাঙচুর ও সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনরত শ্রমিকেরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

খোকসার প্রাচীন বটবৃক্ষের ছায়ায় লোকগানের সুরের মূর্ছনা

01 November 2026

সুনামগঞ্জে মদপানে মাতলামির অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

হালনাগাদ সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬