মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২৩ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হ্যালোইনে শ্রীদেবীর কালজয়ী ‘নাগিন’ রূপে হাজির হলেন জাহ্নবী

  • হালনাগাদ সময় : ০৭:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হ্যালোইনের চিরাচরিত ভুতুড়ে রূপ এড়িয়ে এবার ভিন্ন আঙ্গিকে ধরা দিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। দিনটিতে তিনি বেছে নিয়েছেন প্রয়াত মা ও কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর স্মৃতিকে। ১৯৮৬ সালের জনপ্রিয় সিনেমা ‘নাগিনা’র আইকনিক সাজে হাজির হয়ে ভক্ত-অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মেয়ের এমন শ্রদ্ধার্ঘ্যে যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে শ্রীদেবীর সেই সোনালী অতীত।

হ্যালোইন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেন জাহ্নবী। সেখানে তাকে দেখা গেছে শ্রীদেবীর ‘নাগিনা’ সিনেমার সেই সুবিখ্যাত গোলাপি পোশাক, মানানসই অলঙ্কার, মেকআপ ও হেয়ারস্টাইলে। কেবল পোশাকেই সীমাবদ্ধ থাকেননি তিনি; রূপালি পর্দার সেই চিরচেনা পোস্টার ও দৃশ্যগুলোও নতুন করে ফুটিয়ে তুলেছেন তিনি।

জাহ্নবীর এই ব্যতিক্রমী আয়োজনে সঙ্গী হয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ওরি এবং তাদের বন্ধু বৈষ্ণব প্রবীণ। ছবির ক্যাপশনে জাহ্নবী উল্লেখ করেন, ভারতীয় সিনেমার অন্যতম সেরা আইকনিক মুহূর্তকে তিনি নতুন করে তুলে ধরতে চেয়েছেন এবং তার কাছে মায়ের চেয়ে বড় কোনো অনুপ্রেরণা হতে পারে না।

এই বিশেষ ফটোশুটে আরও চমক ছিল। শ্রীদেবীর পাশাপাশি স্মরণ করা হয়েছে ‘নাগিনা’ সিনেমার প্রয়াত অন্য দুই তারকা ঋষি কাপুর ও অমরীশ পুরীকেও। ফ্রেমে ঋষি কাপুরের সাজে ওরি এবং অমরীশ পুরীর ভিলেন চরিত্রে হাজির হন বৈষ্ণব প্রবীণ।

উল্লেখ্য, ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাগিনা’ সিনেমায় ‘ইচ্ছাধারী নাগিন’ চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়ান শ্রীদেবী। প্রতিশোধের পটভূমিতে নির্মিত সেই সিনেমাটি বক্স অফিসে তুমুল সাফল্য পায়। মায়ের সেই ঐতিহাসিক চরিত্রকে ধারণ করে জাহ্নবী আরও একবার প্রমাণ করলেন, কালজয়ী শিল্প কখনো ম্লান হয় না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন নির্ধারণ

02 November 2026

বিপিএল আয়োজন ও অর্থ ব্যবস্থাপনা নিয়ে বিসিবির বিরুদ্ধে আসিফ আকবরের তোপ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হ্যালোইনে শ্রীদেবীর কালজয়ী ‘নাগিন’ রূপে হাজির হলেন জাহ্নবী

হালনাগাদ সময় : ০৭:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬