মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২৪ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কৃষি ও কৃষকের সামগ্রিক কল্যাণে বর্তমান সরকার ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি স্পষ্ট করেছেন, দেশে সারের কোনো সংকট নেই এবং সরবরাহে বিঘ্ন ঘটার কোনো সুযোগ রাখা হয়নি।

রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে নির্মিত ৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন পিএফজি সার গুদাম উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী জানান, বর্তমানে দেশে ইউরিয়া ও নন-ইউরিয়া মিলিয়ে প্রায় সাড়ে ১৩ লাখ মেট্রিক টন সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের চাহিদামতো সার সরবরাহ নিশ্চিতে আধুনিক সংরক্ষণাগার কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিএনএ বিশ্লেষণের গতি বাড়াতে বাকৃবি গবেষকদের নতুন সফটওয়্যার উদ্ভাবন

02 November 2026

চাঁপাইনবাবগঞ্জে একই সড়ক সকালে জামায়াত ও বিকেলে বিএনপির এমপির উদ্বোধন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

হালনাগাদ সময় : ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬