মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৩ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে ৭৫ দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান

  • হালনাগাদ সময় : ০৬:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল করে তুলতে জেলা পরিষদের উদ্যোগে ৭৫ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য জনাব মো. হারুনুর রশীদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুস্থ ও অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করা গেলে সমাজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। ঘরে বসেই উপার্জনের সুযোগ নারীদের পারিবারিক আর্থিক সচ্ছলতা ফেরাতে বড় ভূমিকা রাখবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাতের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হ্যালোইনে শ্রীদেবীর কালজয়ী ‘নাগিন’ রূপে হাজির হলেন জাহ্নবী

01 November 2026

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ তিন মেট্রো স্টেশন, গঠিত হলো মজুরি বোর্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে ৭৫ দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান

হালনাগাদ সময় : ০৬:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬