মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১২ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ নিরসনে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

  • হালনাগাদ সময় : ০৬:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রম অসন্তোষের মুখে গাজীপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাসসহ গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।

গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সার্বিক নিরাপত্তা বজায় রাখতে প্রাথমিকভাবে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হতে পারে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা সৃষ্টি না হয়, সেজন্যই এ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং চালানো হচ্ছে। নতুন মজুরি বোর্ড গঠন নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে কোনো ধরনের ভাঙচুর বা গুজবে কান না দেওয়ার জন্য শ্রমিকদের অনুরোধ জানানো হয়। শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং কারখানার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হ্যালোইনে শ্রীদেবীর কালজয়ী ‘নাগিন’ রূপে হাজির হলেন জাহ্নবী

01 November 2026

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ তিন মেট্রো স্টেশন, গঠিত হলো মজুরি বোর্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ নিরসনে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

হালনাগাদ সময় : ০৬:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬