মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৩ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

  • হালনাগাদ সময় : ০২:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বুধবার দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ২ নভেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

05 November 2026

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

হালনাগাদ সময় : ০২:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬