মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০০ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সিলেট টেস্ট: অভিষিক্ত জাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ

  • হালনাগাদ সময় : ০৫:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম দিনে রোমাঞ্চকর ও নাটকীয় লড়াই দেখেছে দর্শকরা। সকালে বাংলাদেশের পেসারদের তোপে শুরুতেই বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত আমির জাঙ্গুর অভিষেক সেঞ্চুরিতে স্বস্তিদায়ক অবস্থায় থেকে দিন শেষ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৩৫ রান।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক রস্টন চেইস। তবে নতুন বলে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের গতি ও সুইংয়ে ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। দলীয় ২৭ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটার ব্র্যান্ডন কিং, কাভেম হজ ও জশুয়া দা সিলভাকে সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশের দুই পেসার।

উইকেটের চরম পতনের মুখে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব নেন অভিষিক্ত দুই ব্যাটার আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যাম। চতুর্থ উইকেটে ১৩১ রানের দুর্দান্ত এক জুটি গড়ে বিপর্যয় সামাল দেন তারা। উইকহ্যাম ৬১ রান করে হাসান মাহমুদের শিকার হয়ে ফিরলেও এক প্রান্ত ধরে রেখে নিজের প্রথম টেস্টেই অনবদ্য শতক হাঁকান আমির জাঙ্গু। দিন শেষে ১৭১ বলে ১১১ রানে অপরাজিত আছেন তিনি।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ দুটি করে উইকেট শিকার করলেও স্পিন আক্রমণ ছিল একেবারেই নিষ্প্রভ। মিরপুর টেস্টের মতো সিলেটেও স্পিনারদের উইকেট না পাওয়া এবং রান আটকে রাখতে না পারা স্বাগতিকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম দিনের খেলা শেষে জাঙ্গুর সঙ্গে ৩৫ রানে অপরাজিত আছেন জাস্টিন গ্রিভস।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিলেট টেস্ট: অভিষিক্ত জাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ

হালনাগাদ সময় : ০৫:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬