মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১২ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

তওবার দরজা পরম করুণাময়ের রহমত লাভের পথ

  • হালনাগাদ সময় : ১০:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মানুষের ভুলত্রুটি ও অন্যায় অনেক সময় জীবনে নানা বিপর্যয় ডেকে আনে। তবে মহান আল্লাহর কাছে অনুতপ্ত চিত্তে ক্ষমা প্রার্থনা বান্দাকে পরম করুণাময়ের রহমতের ছায়ায় নিয়ে আসে। আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা পাওয়া এবং ক্ষমা লাভের অন্যতম প্রধান মাধ্যম হলো তওবা-ইস্তেগফার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর আল্লাহ এমন নন যে, আপনি তাদের মধ্যে থাকা অবস্থায় তিনি তাদের শাস্তি দেবেন; আর তারা ক্ষমা প্রার্থনা করতে থাকলে আল্লাহ তাদের শাস্তি দেবেন না।’ (সূরা আনফাল: ৩৩)

নিয়মিত ইস্তেগফার বান্দার আমলনামায় নেকি বৃদ্ধির পাশাপাশি পাপ মোচনের মাধ্যম। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির ব্যবস্থা করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন, যা সে কল্পনাও করতে পারে না।’ (সুনানে আবু দাউদ: ১৫১৮)

ইসলামের স্পষ্ট বার্তা হলো, মানুষ যতই অপরাধ করুক না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। জীবনে যত অন্যায়ই সংঘটিত হোক, আন্তরিকভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ সব সময় উন্মুক্ত। শয়তান মানুষকে পাপের পর হতাশ করে দিতে চায়, যাতে সে মনে করে তার আর ক্ষমা পাওয়ার উপায় নেই। অথচ আল্লাহ তাআলা নিজেই তাঁর বান্দাদের নিরাশ না হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘বলুন, হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু।’ (সূরা জুমার: ৫৩)

আল্লাহ তাআলা অবাধ্যদেরও নিজ বান্দা হিসেবে সম্বোধন করে তাঁর অসীম দয়ার পানে আহ্বান জানিয়েছেন। তবে এ ক্ষমা লাভের জন্য আন্তরিক তওবা করতে হবে, পাপ পরিত্যাগ করতে হবে এবং আল্লাহর দিকে ফিরে আসতে হবে। পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, ‘আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু পাবে।’ (সূরা নিসা: ১১০)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক পরিমাণে ইস্তেগফার ও খাঁটি তওবা করার তৌফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

24 November 2026

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তওবার দরজা পরম করুণাময়ের রহমত লাভের পথ

হালনাগাদ সময় : ১০:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬