মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৩১ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গোপন পাপ থেকে বাঁচার উপায়

  • হালনাগাদ সময় : ০৩:৪২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কোনো মানুষকে বাইরে থেকে ধার্মিক ও নীতিবান মনে হলেও তার জীবনের এমন কিছু অধ্যায় থাকতে পারে, যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। লোকচক্ষুর অন্তরালে সংঘটিত এসব পাপই মূলত গোপন পাপ হিসেবে পরিচিত।

হজরত রাসুলুল্লাহ (সা.) গোপন পাপের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে বলেছেন, ‘আমার উম্মতের সবাই ক্ষমা পাবে, তবে প্রকাশ্যে পাপ করে বেড়ানো ব্যক্তিরা ছাড়া। প্রকাশ্যে পাপ করার একটি দিক হলো, কোনো ব্যক্তি রাতে কোনো পাপ করল, অথচ আল্লাহ তা গোপন রেখেছেন। কিন্তু সকালে সে নিজেই বলে বেড়ায়, হে অমুক! গত রাতে আমি এই এই কাজ করেছি। অথচ তার রব রাতেই তার পাপ গোপন রেখেছিলেন, আর সে সকালে আল্লাহর গোপন রাখা বিষয়টি প্রকাশ করে দিল।’ -সহিহ বোখারি: ৬০৬৯

ইসলামি স্কলাররা বলেন, গোপন পাপ থেকে মুক্তির সবচেয়ে কার্যকর উপায় হলো অন্তরে আল্লাহভীতি সৃষ্টি করা। মানুষ যখন উপলব্ধি করে যে, সে একদিন মহান আল্লাহর সামনে দাঁড়াবে এবং জীবনের প্রতিটি কাজের হিসাব দিতে হবে, তখন তার মধ্যে পাপ থেকে বেঁচে থাকার প্রবণতা তৈরি হয়। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর পর্যবেক্ষক।’ -সূরা আন নিসা: ১

গোপন পাপ থেকে বেঁচে থাকার আরেকটি উপায় হলো নির্জনতায়ও আল্লাহতায়ালাকে ভয় করা। বলা হয়, মানুষের প্রকৃত ঈমানের পরীক্ষা অনেক সময় নির্জনতায়। মানুষের সামনে পাপ থেকে বিরত থাকা তুলনামূলক সহজ; কিন্তু যখন পাপের সুযোগ রয়েছে এবং কেউ দেখছে না, তখন নিজেকে সংযত রাখাই প্রকৃত আত্মসংযমের পরিচয়। হজরত রাসুলুল্লাহ (সা.) কেয়ামতের দিন আরশের ছায়াপ্রাপ্ত সাত শ্রেণির মানুষের কথা উল্লেখ করেছেন। তাদের মধ্যে একজন হলেন, ‘এমন ব্যক্তি, যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী নারী (অবৈধ সম্পর্কের জন্য) আহ্বান করে, আর সে বলে, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি।’ -সহিহ বোখারি: ৬৬০

গোপন পাপ থেকে বেঁচে থাকার অন্যতম কার্যকর উপায় হলো পাপের উপকরণ ও পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখা। অনেক সময় মানুষ সরাসরি পাপ করার সিদ্ধান্ত নেয় না; বরং ধীরে ধীরে এমন কিছু কাজ, অভ্যাস ও পরিবেশের সঙ্গে জড়িয়ে পড়ে, যা তাকে পাপের দিকে নিয়ে যায়। যেমন- অশ্লীল ছবি ও ভিডিও দেখা, অনৈতিক ওয়েবসাইটে প্রবেশ করা বা নিষিদ্ধ সম্পর্ক গড়ে তোলা। মহান আল্লাহ শুধু পাপ করতে নিষেধ করেননি; বরং পাপের কাছাকাছি যেতেও নিষেধ করেছেন। ইরশাদ হয়েছে, ‘তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং অত্যন্ত মন্দ পথ।’ -সূরা বনি ইসরাঈল: ৩২

আলেমরা বলেন, গোপন পাপের অন্যতম প্রধান প্রবেশদ্বার হলো দৃষ্টির অসংযম। অনেক পাপের সূচনা হয় চোখের মাধ্যমে। এ কারণে মহান আল্লাহ মুমিন পুরুষ ও নারীদের দৃষ্টি সংযত রাখার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন হাসিনা, হেঁটে বা প্লেনে দেশে আসা অসম্ভব’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

24 November 2026

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্নে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গোপন পাপ থেকে বাঁচার উপায়

হালনাগাদ সময় : ০৩:৪২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬