মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১২ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • হালনাগাদ সময় : ১১:০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধি, কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায় ভাবে ছাঁটাই বাতিলের তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রীরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে একাধিক পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ৯ টা ৫০ মিনিটের দিকেও শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বর্তমানে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এতে সাড়ে ১২ হাজার টাকা মজুরিতে পরিবার নিয়ে চলা কষ্টসাধ্য হয়ে পড়েছে। পোশাক কারখানা শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণ, শ্রমিকদের বেআইনিভাবে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা বন্ধ এবং অযৌক্তিক ছাঁটাই বাতিলের দাবি জানান তারা।

পুলিশ জানায়, বুধবার সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হন। পরে তারা সেখানে বিক্ষোভ করেন। এরপরে একেএইচ পোশাক কারখানা শ্রমিকরা কাজে যোগ দিয়ে তার কিছু সময় পরে কারখানা থেকে বের হয়ে যান। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকরা তিন দাবি তুলে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আট বছর পর সাফ ফুটবল টুর্নামেন্ট: বাংলাদেশ কি প্রস্তুত?

04 November 2026

সাভারে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: পুড়ল ওসির গাড়ি, আহত অর্ধশতাধিক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

হালনাগাদ সময় : ১১:০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬