মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১১ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি আন্দোলনে হামলায় আহত তরুণের মৃত্যু

  • হালনাগাদ সময় : ০৯:৩৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলার শিকার হয়ে তৌফিক শেখ (২২) নামে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার দুপুরে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবیندগঞ্জে স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবیندগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবিবর রহমান তবির ছেলে। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় লায়লা গার্মেন্টসে কাজ করতেন।

গোবیندগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ আলম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে তৌফিকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে।

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় ছয়ঘরিয়া গ্রামে তৌফিকের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

পরিবারের সদস্যরা জানান, তৌফিক ২০২৩ সালে এসএসসি পাস করেন। বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে গাজীপুরের পোশাক কারখানায় চাকরি নেন তিনি।

তৌফিকের বড় ভাই হারুন মিয়া জানান, আন্দোলনের সময় হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁর ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, কারখানা বন্ধের চাপ দেওয়াকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ওই তরুণ আহত হয়ে মারা গেছেন। বিষয়টির তদন্ত চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আট বছর পর সাফ ফুটবল টুর্নামেন্ট: বাংলাদেশ কি প্রস্তুত?

04 November 2026

সাভারে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: পুড়ল ওসির গাড়ি, আহত অর্ধশতাধিক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি আন্দোলনে হামলায় আহত তরুণের মৃত্যু

হালনাগাদ সময় : ০৯:৩৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬