মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২০ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বগুড়ায় সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

  • হালনাগাদ সময় : ১০:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বগুড়ার দুপচাঁচিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম বাবু (৫৬) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম বাবু দুপচাঁচিয়া উপজেলার পূর্ব আলোহালী গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক আব্দুল করিমকে আটক করা হয়েছে।

دুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক জাহাঙ্গীর আলমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক আব্দুল করিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছিলেন: রাশেদ খাঁন

04 November 2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বগুড়ায় সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

হালনাগাদ সময় : ১০:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬