মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৫ পূর্বাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জ্বালানি সংকট নিয়ে বিরোধীদের লংমার্চের কোনো যৌক্তিকতা নেই: রুহুল কবির রিজভী

  • হালনাগাদ সময় : ০১:০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয় জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে পরিস্থিতি ধীরে ধীরে সহনীয় হয়ে আসছে। এ অবস্থায় জ্বালানি সংকটকে ইস্যু করে বিরোধী দলের লংমার্চ কর্মসূচির কোনো যৌক্তিকতা নেই।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা) আয়োজিত পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণেই বিশ্বব্যাপী এ সংকট তৈরি হয়েছে। সমুদ্রপথে জ্বালানি পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। তবে সরকার হাত গুটিয়ে বসে থাকেনি। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন বিকল্প উৎস থেকে জ্বালানি আনা শুরু হয়েছে, যার ফলে রাজধানীসহ দেশজুড়ে গ্যাস ও জ্বালানি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে।

বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, সরকারের ইতিবাচক উন্নয়ন কর্মকাণ্ডের ফলে বিরোধীদের মাঝে চরম রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। নিজেদের অস্তিত্ব জাহির করতেই তারা জনগণের কাছে অগ্রহণযোগ্য এসব কর্মসূচি পালন করছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করতে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তাঁর জাপান ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বহুমাত্রিক বিনিয়োগের যে প্রতিশ্রুতি এসেছে, তা দেশের উৎপাদনে বড় ভূমিকা রাখবে। বিরোধীদের অপপ্রচার কাটিয়ে পুলিশ সমাজে যেকোনো ধরনের অস্থিরতা দমনে কার্যকর ভূমিকা পালন করছে বলেও তিনি জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে দুই ভাইয়ের জমি বিরোধ: উঠানে বাঁশের বেড়ায় চরম দুর্ভোগে পরিবার

01 November 2026

ঢাকার সফলতার পর এবার চট্টগ্রামে বাপ্পা মজুমদারের একক কনসার্ট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জ্বালানি সংকট নিয়ে বিরোধীদের লংমার্চের কোনো যৌক্তিকতা নেই: রুহুল কবির রিজভী

হালনাগাদ সময় : ০১:০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬