মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৪ পূর্বাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দেওয়া হবে না: আখতার হোসেন

  • হালনাগাদ সময় : ১১:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জনগণের গণতন্ত্র নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, সরকার নিজেদের ক্ষমতা সুরক্ষার চেষ্টা করলে এবং জনগণের বিপরীত মেরুতে অবস্থান নিলে রাজপথের কঠোর কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করা হবে।

জাতীয় যুব দিবস উপলক্ষে ‘রাষ্ট্র পুনর্গঠন ও তরুণদের কর্মসংস্থান’ শীর্ষক জাতীয় যুবশক্তি আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংস ঘটনার তথ্য থাকা সত্ত্বেও অপরাধীদের গ্রেপ্তার করতে সরকারের কার্যকর সক্ষমতা দেখা যাচ্ছে না।

জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের রায় প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে দেশের বিপুলসংখ্যক মানুষ সংস্কারের পক্ষে মতামত দেওয়ার পরও তা অস্বীকার করা জনগণের রায়কে অবমাননা করার নামান্তর। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম ঝুলিয়ে রাখার যেকোনো অপচেষ্টা দেশবাসী মেনে নেবে না বলে তিনি সতর্ক করেন।

এনসিপির এই নেতা আরও বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কার, বিচার ও নির্বাচনের যে দাবি ছিল, সেখানে দায়িত্বপ্রাপ্তদের পক্ষ থেকে সংস্কার ও বিচারের বিষয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যাচ্ছে না। নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে সরকারের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে বলে তিনি মন্তব্য করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে দুই ভাইয়ের জমি বিরোধ: উঠানে বাঁশের বেড়ায় চরম দুর্ভোগে পরিবার

01 November 2026

ঢাকার সফলতার পর এবার চট্টগ্রামে বাপ্পা মজুমদারের একক কনসার্ট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দেওয়া হবে না: আখতার হোসেন

হালনাগাদ সময় : ১১:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬