মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৫৫ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জ্বালানি তেলে ওজনে কারচুপি: মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

  • হালনাগাদ সময় : ১০:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীর মতিঝিলে অবস্থিত মেসার্স পূবালী ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কারচুপি এবং পরিদর্শকদের কাজে বাধা দেওয়ার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওজনে কম দেওয়া দুটি ডিসপেন্সিং ইউনিটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই সূত্রে জানানো হয়, অভিযানে প্রতিষ্ঠানটির ৫টি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে ১টি পেট্রোল ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলিমিটার এবং ১টি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মিলিমিটার জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

বিএসটিআইয়ের পরিদর্শন কাজে বাধা প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী পূবালী ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করে দেওয়া হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান এবং পরীক্ষক (মেট্রোলজি) হিসেবে শিখন সাহা দায়িত্ব পালন করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সত্য প্রকাশের মূল্য দিচ্ছেন সাংবাদিকরা, নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের তাগিদ

02 November 2026

পবিত্র কাবা শরিফে প্রবেশের সুযোগ পান কারা?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জ্বালানি তেলে ওজনে কারচুপি: মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা

হালনাগাদ সময় : ১০:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬