মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩১ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর

  • হালনাগাদ সময় : ০৪:৩৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, জিয়াউল আহসানের মতো মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শতাধিক মানুষকে গুম, খুন ও হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ মন্তব্য করেন তিনি।

যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে ভয়াবহ অপরাধের সংস্কৃতি গড়ে উঠেছিল। তখন মানুষ মনে করত, ইচ্ছা করলেই কাউকে হত্যা করা যায়, ক্রসফায়ারের নামে প্রাণ কেড়ে নেওয়া যায় কিংবা কাউকে তুলে নিয়ে গুম করে দেওয়া যায়।

আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রের আশকারা, সরকারের নীরবতা ও প্রশ্রয়ের কারণেই এ ধরনের ব্যক্তিরা সরকারি চেয়ারে বসে নৃশংস ও নিষ্ঠুর অপরাধ করার সাহস পেয়েছিলেন। একপর্যায়ে তারা ‘মনস্টার’ বা দানবে পরিণত হন। দিনের পর দিন এসব অপরাধ চালিয়ে গেছেন তারা। মানুষের জানমাল তাদের হাতে জিম্মি হয়ে পড়েছিল। যাদের জনগণের নিরাপত্তা দেওয়ার কথা, তারাই রক্ষক থেকে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

জিয়াউল আহসানকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, এ মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া তাকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না।

তিনি আরও বলেন, এ ধরনের মানুষকে শুধু ক্যান্টনমেন্ট নয়, পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।

জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে, তিনি ১৫০ থেকে ২০০ জন মানুষকে হত্যা করেছেন। পরবর্তী তদন্তে এ বিষয়ে আরও তথ্য উঠে আসতে পারে।

পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়েও নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জিয়াউল আহসানকে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করার কথা বোঝাতে চেয়েছেন। শুধু ক্যান্টনমেন্টের ভেতরে নয়, এ ধরনের মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩

25 November 2026

বিশাল অ্যানাকোন্ডাকে স্পর্শ, মেয়ে মালতির সাহসে মুগ্ধ প্রিয়াঙ্কা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর

হালনাগাদ সময় : ০৪:৩৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬