মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৪ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আইফা অ্যাওয়ার্ডসে ‘ধুরন্ধর’-এর জয়জয়কার, সেরা অভিনেতা রণবীর ও অভিনেত্রী আনীত

  • হালনাগাদ সময় : ১১:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে দারুণ সাফল্য অর্জন করেছে আদিত্য ধর পরিচালিত চলচ্চিত্র ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি বিভাগে পুরস্কার জয় করে নিয়েছে সিনেমাটি। এতে নাম ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার সম্মাননা পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে ‘সাইয়ারা’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আনীত পাড্ডা।

শনিবার আইফার প্রাতিষ্ঠানিক ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিজয়ী শিল্পীদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সেখানে অভিনয়, পরিচালনা ও কারিগরি—প্রতিটি শাখাতেই ‘ধুরন্ধর’ সিনেমার কলাকুশলীদের স্পষ্ট আধিপত্য দেখা গেছে।

সেরা চলচ্চিত্রের পাশাপাশি আদিত্য ধর পেয়েছেন সেরা পরিচালকের খেতাব। এর বাইরে সিনেমাটির মৌলিক গল্প, চিত্রনাট্য ও সেরা সংলাপেও পুরস্কার এসেছে তাঁর ঝুলিতে। চলচ্চিত্রটিতে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে সঞ্জয় দত্ত এবং খলচরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য আকশায় খান্না পুরস্কৃত হয়েছেন। সঙ্গীত পরিচালনায় শাশ্বত সচদেব, চিত্রগ্রহণে বিকাশ নওলাখা, সম্পাদনায় শিবকুমার ভি পানিকার ও শব্দ পরিকল্পনায় বিশ্বদীপ চট্টোপাধ্যায় পুরস্কার পান।

‘সাইয়ারা’ চলচ্চিত্রের জন্য আনীত পাড্ডা সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়ার পাশাপাশি একই চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেন আহান পান্ডে। সিনেমাটির গানও শ্রোতামহলে দারুণ প্রশংসা পেয়েছে; সেরা গীতিকার হয়েছেন ইরশাদ কামিল, সেরা পুরুষ গায়ক ফাহিম আবদুল্লাহ এবং সেরা নারী গায়িকার পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল।

এ ছাড়া ‘আজাদ’ চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে পুরেছেন রাশা থাদানি। ‘জলি এলএলবি ৩’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মাননা পান হুমা কুরেশি।

ডিজিটাল ও ওটিটি মাধ্যমে আরিয়ান খানের পরিচালিত প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ মোট চারটি বিভাগে জয়ী হয়েছে। এটি সেরা সিরিজ এবং আরিয়ান খান সেরা পরিচালকের খেতাব লাভ করেন। এই সিরিজে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা রাঘব জুয়াল, সেরা অভিনেত্রী অনন্যা সিং এবং সিরিজটির টাইটেল ট্র্যাকও সেরা হিসেবে পুরস্কৃত হয়।

ওয়েব সিরিজ ‘পাতাল লোক ২’-এর জন্য সেরা অভিনেতার খেতাব পান জয়দীপ আহলাওয়াত এবং সেরা অভিনেত্রী হন তিলোত্তমা সোম। সিরিজটি সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও লাভ করে। পাশাপাশি তথ্যচিত্র বিভাগে ‘দ্য রোশানস’ এবং রিয়েলিটি শো বিভাগে ‘দ্য ট্রেইটরস’ পুরস্কৃত হয়েছে।

ডিজিটাল চলচ্চিত্র বিভাগে ‘বারামুল্লা’ সেরা ছবি ও সেরা মৌলিক গল্পের দ্বৈত স্বীকৃতি অর্জন করে। ‘স্টোলেন’ সিনেমার জন্য সেরা পরিচালক হন করণ তেজপাল এবং সেরা অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘মিসেস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান সানিয়া মালহোত্রা।

আন্তর্জাতিক সিনেমা ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছে জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। এ ছাড়া ‘ছাওয়া’ চলচ্চিত্রের জন্য আবহসংগীতে এ আর রহমান এবং সাউন্ড মিক্সিংয়ে অলোক দে বিশেষ স্বীকৃতি পান। সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের জন্য যৌথভাবে পুরস্কৃত হয়েছে অ্যাসেমব্লেজ এন্টারটেইনমেন্ট ও রিডিফাইন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ

02 November 2026

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আইফা অ্যাওয়ার্ডসে ‘ধুরন্ধর’-এর জয়জয়কার, সেরা অভিনেতা রণবীর ও অভিনেত্রী আনীত

হালনাগাদ সময় : ১১:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬