ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

শরিফুল ও রানার এনওসির মেয়াদ একদিন বাড়াল বিসিবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণের জন্য জাতীয় দলের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে দেওয়া অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশেষ অনুরোধে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

বিসিবি জানায়, আগের নির্ধারিত সময় অনুযায়ী তাদের এনওসির মেয়াদ ১২ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তারা ১৩ এপ্রিল পর্যন্ত পিএসএলে অবস্থান করতে পারবেন এবং পেশোয়ার জালমির হয়ে নির্ধারিত ম্যাচে অংশ নিতে পারবেন। খেলা শেষে ১৪ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতির কথা মাথায় রেখে তাদের দ্রুত জাতীয় দলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে ফিরেই এই দুই বোলার নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

শরিফুল ও রানার এনওসির মেয়াদ একদিন বাড়াল বিসিবি

আপডেট সময় : ০২:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬