ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে দেশে ফিরলেন তানজিদ, মোস্তাফিজসহ চার ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার অনাপত্তিপত্রের মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশি ক্রিকেটাররা দেশে ফিরেছেন। আজ রবিবার সকালে দেশে ফেরেন তারা। এই বহরে ছিলেন— তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। এছাড়া ইনজুরির কারণে দেশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন।

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা এই চার ক্রিকেটার দলের সঙ্গে প্রস্তুতি নিতে আগেভাগে ফিরেছেন। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ, যা চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। এই সিরিজ শেষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক না পেলে তারা আবারও পিএসএল খেলতে যেতে পারবেন। অন্যদিকে পারভেজ হোসেন ইমনের এনওসির মেয়াদ থাকলেও ইনজুরির কারণে তিনি আগেভাগে দেশে ফেরত এসেছেন। এই ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেতুর অভাবে রংপুরের তারাগঞ্জে ২০ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে দেশে ফিরলেন তানজিদ, মোস্তাফিজসহ চার ক্রিকেটার

আপডেট সময় : ০১:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬