নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে চার মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চাঁন্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো তাবিয়া, আয়েশা, জান্নাত ও সুমাইয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার বিরতির সময় ছয় ছাত্রী মিলে খালের পানিতে গোসল করতে নামে। সাঁতার না জানায় এবং খালের গভীরতা বুঝতে না পারায় চারজন তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























