ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ফুলহ্যামকে হারিয়ে জয়ে ফিরল লিভারপুল, বোর্নমাউথের কাছে আর্সেনালের হার

টানা তিন ম্যাচে হারের বৃত্তে বন্দি থাকার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে অল রেডরা। কোচ আর্নে স্লটের শিষ্যদের হয়ে গোল দুটি করেন মোহাম্মদ সালাহ ও উদীয়মান তারকা রিও এনগুমোহা। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের টানা হারের ধাক্কা সামলে আত্মবিশ্বাস ফিরে পেল দলটি।

অন্যদিকে, শিরোপার দৌড়ে বড় ধরনের হোঁচট খেয়েছে আর্সেনাল। পুঁচকে বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে হেরে পয়েন্ট খুইয়েছে মিকেল আর্তেতার দল। নিজেদের মাঠে ফেভারিট হিসেবে খেলতে নেমেও রক্ষণভাগের ভুলে পরাজয় বরণ করতে হয় গানারদের। এই হারের ফলে ৩২ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে থাকলেও তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি।

লিগ টেবিলের সমীকরণ বলছে, ম্যানচেস্টার সিটি বর্তমানে আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকলেও তারা দুটি ম্যাচ কম খেলেছে। ফলে পরবর্তী ম্যাচগুলোতে সিটি জয় পেলে আর্সেনালের শীর্ষস্থান হুমকির মুখে পড়বে। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে গানারদের সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

ফুলহ্যামকে হারিয়ে জয়ে ফিরল লিভারপুল, বোর্নমাউথের কাছে আর্সেনালের হার

আপডেট সময় : ০২:০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬