ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বিসিবির বড় সিদ্ধান্ত: অবনমন থেকে রক্ষা পেল প্রথম ও দ্বিতীয় বিভাগের ২০ ক্লাব

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্লাবগুলোর মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বে স্থবির হয়ে পড়া প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই দুই লিগের ২০টি ক্লাবকে অবনমন থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শনিবার বিসিবি সভাপতি তামিম ইকবালের সভাপতিত্বে ৪৪টি ক্লাবের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে সাবেক বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড লিগে অংশ না নেওয়া দলগুলোকে অবনমিত করার কঠোর নিয়ম চালু করেছিল। তবে বর্তমান বোর্ড সেই সিদ্ধান্ত বাতিল করে লিগে ভারসাম্য ফেরানোর উদ্যোগ নিয়েছে। এবারের লিগে অংশ নেওয়া ২৪টি ক্লাবের দাবির মুখে এই সিদ্ধান্ত এসেছে বলে বৈঠক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, অবনমন না থাকলেও চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া দলগুলোর পরবর্তী ধাপে উন্নীত হওয়ার বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিবি সভাপতির সঙ্গে সংশ্লিষ্ট চার দলের পৃথক সভা শেষে এ বিষয়ে ঘোষণা আসবে। যদি পদোন্নতির সিদ্ধান্ত কার্যকর হয়, তবে প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগে দলের সংখ্যা বাড়তে পারে। আপাতত প্রিমিয়ার ও তৃতীয় বিভাগ লিগ পূর্ণাঙ্গভাবে আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

বিসিবির বড় সিদ্ধান্ত: অবনমন থেকে রক্ষা পেল প্রথম ও দ্বিতীয় বিভাগের ২০ ক্লাব

আপডেট সময় : ০২:০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬