ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

পিএসএলে বাবর আজমের অনন্য মাইলফলক, প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রান

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইতিহাস গড়লেন দেশটির তারকা ক্রিকেটার বাবর আজম। পেশোয়ার জালমির হয়ে খেলতে নেমে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে এই অনন্য উচ্চতায় পৌঁছান পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

মাইলফলক ছোঁয়ার এই ম্যাচে বাবর আজম ৪০ বলে ৪৩ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন। ১০৫ ম্যাচে ১২৭.৯২ স্ট্রাইক রেটে এই রান সংগ্রহ করেন তিনি। পিএসএলে এখন পর্যন্ত বাবরের ঝুলিতে রয়েছে দুটি সেঞ্চুরি ও ৩৭টি হাফ সেঞ্চুরি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফখর জামান ৯৯ ম্যাচে করেছেন ৩ হাজার ১৮ রান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

পিএসএলে বাবর আজমের অনন্য মাইলফলক, প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রান

আপডেট সময় : ০১:০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬